বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাশিয়াডাঙ্গা থানা হবে সাধারণ মানুষের আস্থার ঠিকানা: ওসি

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে



আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ  কাশিয়াডাঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মাসুদ পারভেজ।

২৪ জুলাই শুক্রবার সকালে তিনি যোগদান করেন। এসময় কাশিয়াডাঙ্গা থানার ওসি তদন্ত মশিউর রহমানসহ সকল পুলিশ নতুন ওসি কে ফুল দিয়ে বরণ করে নেন।

জানা গেছে, পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ কে আরএমপি মতিহার থানা থেকে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসাবে বদলি করা হয়েছে।

মাসুদ পারভেজ মতিহার থানার ওসি হিসাবে কর্মরত ছিলেন।

অপর দিকে, মতিহার থানার ওসি হিসাবে জয়পুরহাট থেকে সিদ্দিক নামের এক পুলিশ পরিদর্শক মতিহার থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেছেন।

কাশিয়াডাঙ্গা থানার নতুন ওসি পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ জানান, বদলি জনিত কারনে ২৪ জুলাই শুক্রবার মতিহার থানা থেকে কাশিয়াডাঙ্গা থানায় যোগদান করেছি।

পুলিশী সেবার জন্য সার্বক্ষনিক ০১৭৬৯-৬৯২৯২০ (ওসি কাশিয়াডাঙ্গা) নম্বরে মোবাইল করার অনুরোধ করা হলো।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ থানা এলাকার সকল মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, থানা এলাকায় কোন ধরনের মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চোরাকারবারি, টাউট, বাটপার, জুয়াসহ কোন অপরাধমূলক কার্যক্রম করার কেউ চেস্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। কাশিয়াডাঙ্গা থানা হবে মানুষের সেবার আস্থাভাজন ঠিকানা।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com