আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী নগরীতে গভীর রাতে অভিযান চালিয়ে আমবাহী ট্রাক থেকে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।
এসময় ২ জনকে আটক করা হয়।
গতকাল
রোববার রাত্রি সাড়ে
১১টায় কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান পেট্রোল পাম্পের সামনের সড়কে
একটি মিনি ট্রাক থামিয়ে ট্রাকটিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো শেরপুর জেলার
ঝিনাইগাতি থানাধীন কানদুলী গ্রামের সাবের আলীর ছেলে ও ট্রাক চালক মাসুদ (২৮) এবং গাইবান্ধা
জেলার সাঘাটা থানাধীন হলদিয়া উত্তর দীঘলকান্দি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আব্দুর
সামাদ (৫৬)।
পুলিশের দেয়া বিবৃতিতে জানান হয়, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই ট্রাকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।