বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জর সদর উপজেলার সায়দাবাদে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ অয়ন খান (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত অয়ন খান সদর উপজেলার বনবাড়িয়া পূর্বপাড়া (ঠাকুরট্যাক), গ্রামের মো: আক্তার খানের ছেলে। সোমবার সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোরবার দুপুর আড়াইটার সময় সায়দাবাদ বাইপাস রোডের ডাবতলা মোড়ে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবাসহ উল্লেখিত কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১টি মোবাইল এবং ২ টি সিম জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।