বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ভুয়া ৪ ডেন্টাল ডাক্তারকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ  শহর এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ভুয়া নামধারী ডেন্টাল ডাক্তারকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে তাদের এ অর্থ দন্ডাদেশ দেয়া হয়েছে।

র‍্যাব‌-১২’র কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে শহর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ সময় সার্টিফিকেটবিহীন ডাক্তারের অপরাধে তালুকদার ডেন্টাল ক্লিনিক এন্ড ল্যাব সেন্টারের মালিক মোস্তফা আহমেদ (৪০), খাঁন ডেন্টাল কেয়ারের মালিক আশরাফুল ইসলাম (২৬), মা ডেন্টাল কেয়ারের মালিক শরিফুল ইসলাম রনি (৩৩) ও স্কয়ার ডেন্টাল কেয়ারের মালিক রাশেদুল হাসান বাদশাকে (৩২) আটক করা হয়।

পরে তাদের ওই আদালতে হাজির করলে বিচারক তাদের বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com