রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

মানিকগঞ্জে বিভিন্ন পেশার অসহায় মানুষদের মাঝে অনুদানের চেক প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন পেশার অসহায় মানুষদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও দুঃস্থ ব্যক্তিদের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জোয়ারদার মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রশাসন জানায়, জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজন দুঃস্থ ব্যক্তির প্রতিজনকে ২০হাজার টাকা করে ৮০ হাজার টাকা, ধর্ম মন্ত্রনালয়ের অর্থায়নে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫লাখ ৫৫ হাজার টাকা, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে শিল্পী ও হতদরিদ্র শিল্পীদের ৫লাখ ১২ হাজার টাকার অনুদানের চেক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা এবং শিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে সততা সংঘের দুইজন শিক্ষার্থীর প্রতিজনকে ৬হাজার টাকা করে ১২ হাজার টাকা চেক প্রদান করা হয়।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে সদর উপজেলার ৩০জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৫লাখ টাকা প্রদান করা হয়।

এদের মধ্যে ১১জন রয়েছে মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com