বাংলা হেডলাইনস: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
তিনি দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, ছাত্রদলের এক প্রেস রিলিজে জানানো হয়।
শফিউল বারী বাবু জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।