বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

চারঘাটে ভিজিএফ’র চাল বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর চারঘাটে অসহায়, দরিদ্র, দিনমুজুর ও কর্মহীন  পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের ( ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল তুলে দিলেন পৌর মেয়র ।

বুধবার দুপুরে উপজেলার পৌরসভায় এই ত্রাণ ৩ হাজার ৮১ জন পুরুষ ও নারীদের মাঝে ৩০ হাজার ৮শত ১০ কেজি চাউল বিতরণের শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব রবিউল হক, প্রকৌশলী রেজাউল হক, ৫ নং ওয়ার্ড কমিশনার আজমল হোসেন মতি, ৪ নং ওয়ার্ড কমিশনার মোজাফ্ফর হোসেন, ৩ নং ওয়ার্ড নাজমুল হকসহ মহিলা কাউন্সিলর শেফালী বেগমসহ বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর, কর্মকর্তা ও কমচারীবৃন্দ।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রালয়ের বাস্তবায়নে ও জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় প্রতিটি পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জেলা প্রশাসনের তত্ত্ববধানে মেয়রের মাধ্যমে এই চাল পেয়ে খুশি অসহায় দরিদ্র পরিবারের লোকজন।

মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, ওয়ার্ডভিত্তিক জনসংখ্যা বিবেচনায় পুরুষ ও মহিলা কমিশনারদের সহযোগীতায় অসহায়, দরিদ্র, দিনমুজুর ও কর্মহীন মানুষের তালিকা তৈরি করে প্রত্যেকটি পরিবারে এই চাল পৌঁছে দেয়ার জন্য ওয়ার্ড কমিশনারদের নির্দেশ দিয়েছেন।

পর্যায়ক্রমে তিনি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারদের চাল বিতরণ করবেন বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com