বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

খুলনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার আড়ংঘাটায় মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মহানগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বা্চ্চু শেখ স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের ছেলে। তিনি প্রবাসী ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে  খুলনা  মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার ভোরে তাকে গলা কেটে হতা করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়াস্থ নিজ ঘরে স্ত্রী’র সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের দৃর্বৃত্ত ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে জবাই করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চিৎকার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়ে।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, প্রবাস ফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল। এ কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে।

অপর সূত্র জানিয়েছে, বাচ্চু তার ফুফাতো ভাই নবীর ভূইয়ার স্ত্রী’র সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। যে কারণে নবীর তাদের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়। যার জের ধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেয়ার হুমকি দিয়ে নবীর বাড়ি থেকে চলে যায়।

এ কারণে নবীর এ ঘটনা ঘটতে পারে বলেও প্রতিবেশীরা ধারণা করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com