আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার বিকেলে মহানগরীর ষষ্ঠীতলার কড়ইতলা এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র।
এসময় মেয়র বলেন, আজ রাত ২ টায় মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। কাল থেকে পরিচ্ছন্ন শহর পাবেন মহানগরবাসী।
এসময় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র-১ এবং ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।