রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে স্বাস্থ্যমন্ত্রীর ত্রান বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক এমপি।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে গড়পাড়া শুভ্র সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১০ কেজি চাল ও নগদ ৩০০ টাকা তুলে দেয়া হয় বানভাসিদের মাঝে।

বিতরণী অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শামীম হোসেন, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আবুবক্কার সিদ্দিক খান তুষার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

ত্রান বিতরণকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, করোনার কারণে পৃথিবীতে সাত লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

উন্নয়নশীল দেশেসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা করোনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন।

কিন্ত আমাদের দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনা ভাইরাস সঠিক ভাবে সফলতার সাথে মোকাবেলা করেছি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছেন। অন্যদেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসের মৃত্যুর হার অনেক কম।

একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়। চলমান করোনা ভাইরাসের পাশাপাশি দেশে বন্যার প্রাদুর্ভাব দেখ দিয়েছে। এখন পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com