বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়ার মাহফিলে শেখ কামালের জীবনাদর্শ তুলে ধরেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আবদুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তায়েবুর রহমান টিপু, সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, সাবেক ক্রিকেট অধিনায়ক দিপক কুমার ঘোষ, ক্রীড়া সংগঠক বাদরুল ইসলাম বাবলু প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাসুদেব কুমার সাহা।
বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন আধুনিক ক্রীড়া প্রবর্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ক্রীড়া অঙ্গনকে আধুনিকায়ন করেছেন।
আবাহনী প্রতিষ্ঠা করে খেলাধুলার অনেক মান উ্ননয়ন করেছেন। ফুটবল, ক্রিকেটের আজ যে উন্নয়ন হয়েছে তার নিগড়ে ছিলেন শেখ কামাল।
স্মৃতিচারণমুলক আলোচনা সভা শেষে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।