বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কুড়িগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন: তিনজনের কারাদণ্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে কৃষি জমিতে বালু উত্তোলন করার অপরাধে তিন বালু উত্তোলনকারিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধায় বিলুপ্ত ছিটমহলের কামালপুর বটতোলা এবং শুক্রবার দুপুর ১২ টায় কামালপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান তিন অবৈধ বালু উত্তোলনকরির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষি জমিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার চন্দ্রখানা গ্রামের রমজান আলীর ছেলে নাসির উদ্দিন (২৮) কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 এছাড়াও উপজেলার পানিমাছকুটি গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে হযরত আলী (২৭) এবং একই উপজেলার নন্দিরকুটি গ্রামের হযরত আলীর ছেলে শাহিন আলম (২৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কেউ যদি অবৈধ ভাবে কৃষি জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com