বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানায় ২২ বাস চালককে ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাব-১২ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট বিকেল সোয়া ৪টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোল চত্বর এলাকায় মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত ভাড়া আদায় করা ও স্বাস্থ্যবিধি না মানায় ঢাকাগামী ২২ বাস চালককে ৬৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিয়ান অব্যহত থাকবে।