আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীতে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর শিরোইল কাঁচাবাজার বাস্তুহারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আটক দুইজন হলেন- লিয়াকত হোসেন ও রিমন।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিরোইল এলাকায় অভিযান চালায়। এ সময় রেলের ১৩ টি টিকিটসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
টিকিটগুলোতে ৩৯ টি সিট আছে। তারা কীভাবে এসব টিকিট সংগ্রহ করে সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা গোলাম রুহুল কুদ্দুস।