বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর মোহনপুরে মামলা তুলে না নেওয়ায় সাংবাদিক শাহিন সাগরের উপর হামলা চালিয়েছে এক যুবক।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোহনপুর উপজেলা চত্বরের কাছে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে ওই হামলাকারী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সাংবাদিক শাহীন এর আগেও হামলার শিকার হোন। ওই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তিনি একটি মামলা করেন। এ মামলায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ জেলহাজতে পাঠায়। জেলহাজত থেকে গত বুধবার জামিনে মুক্ত হয়ে ওই যুবক আজ সন্ধ্যায় উপজেলা চত্ত¡রে শাহীনের ওপর ছুরি নিয়ে হামলা করে। এতে তিনি মারাত্মক আহত হোন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএফ রাজশাহী জেলা শাখা। এক যৌথ বিবৃতিতে সভাপতি আবু কাওসার মাখন ও সাধারন সম্পাদক শামসুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবিদকরা এই করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছে। অনেকে আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে।
কিন্তু এইরকম সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানাই। তানা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, ধুরইল এলাকার মৃত আমানউল্লাহর ছেলে কাওসার হোসেন (২২) নামে একজনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের আটকের প্রক্রিয়া চলছে।