বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় ধর্ষণের ন্যায়-বিচারের দাবি

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁ জেলা প্রেসক্লাবে শিল্পী সরকার কথা নামের এক ভুক্তভুগি ধর্ষক সিদ্ধার্থ কুমার সিধুর ধর্ষনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়-বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। 

আজ শনিবার দুপুরে জেলার উকিল পাড়াস্থ জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শিল্পী সরকার তার লিখিত বক্তব্যে বলেন, ‘উকিলপাড়া রগৌর সরকারের ছেলে সিধুর ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয় কথার সঙ্গে। কথা বিবাহিত ও এক সন্তানের জননী হওয়া সত্বেও সিধু তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এরপর কম্পিউটারে ইন্টারনেটের কাজ শেখানো, বিয়ে করাসহ নানা প্রলোভন দিয়ে সিধু কথাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। তারপর থেকে কথা সিধুকে বিয়ে করার কথা বললে সিধু ও তার পরিবারের সদস্যরা কথা ও কথার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে।

এর মধ্যে কথা বিষ খেয়ে আত্মহত্যা করার চেস্টা করলে সে বেঁচে যায়।

এক পর্যায়ে কথা বাদী হয়ে আদালতে একটি ধর্ষণ মামলা করলে সিধু প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে জামিন নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং প্রতিনিয়তই কথা ও তার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে।

এতে করে কথা ও তার পরিবারের সদস্য বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই কথা ধর্ষক সিধুর দৃষ্টান্তমূলক শস্তি দাবি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

এসময় জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com