বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ সকালে নগর ভবনে ৫ হাজার ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার বাজেট পেশ করেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা, যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

বাজেটে ট্যাক্স রেইট, ফিস, ইজারা, টোল ও অন্যান্য খাতে রাজস্ব আয় ৭৫ কোটি টাকা বাড়ানো হয়েছে।

এছাড়া হাসপাতালে জন্য অ্যাম্বুলেন্স কেনায় ৫ কোটি, শিক্ষাখাতে ৫০ কোটি, কবরস্থানের জন্য ৫০ কোটিসহ ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা ।

বাজেট ঘোষণার সময় মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সিটি কর্পোরেশন এলাকায় যেসব কল কারখানা রয়েছে , বাসা বাড়ি রয়েছে সেগুলোতে এবার অন্যান্য বছরের চেয়ে ট্যাক্স কমিয়ে দিয়েছি।

কবরস্থান, কমিউনিটি সেন্টার, হাসপাতাল, স্কুল এবং সেবামুলক খাতে নতুন প্রকল্প নেয়া হয়েছে। আমাদের যেসব রাস্তা ছোট, সরু সেগুলো প্রশস্ত করাসহ ৮২ কিলোমিটার সড়কের কাজ হাত দিয়েছি।

নগরের সবাই, ধনী থেকে গরিব এই বাজেটের মাধ্যমে সুফল পাবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com