বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সারিয়াকান্দিতে ৩৭টি মোবাইল ফোন উদ্ধার ও দুই চোর গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দির একটি দোকান থেকে চুরি করা ৩৭টি মোবাইল ফোন উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করেছে।

পুলিশ শনিবার রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ি থেকে ফোনগুলো উদ্ধার করে। এর আগে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে এদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুই চোর হলো সারিয়াকান্দির হিন্দুকান্দি এলাকার মৃত আকবর তরফদারের ছেলে হবিবর রহমান (৪০) ও একই গ্রামের সুলতান প্রামানিকের ছেলে সজিব প্রামানিক (২৫)।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, চোররা গত শুক্রবার রাতে উপজেলা সদরের প্রধান সড়কে বেলাল হোসেনের মালিকানাধীন ফাহাদ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে হানা দেয়। তারা টিনের চালা খুলে দোকান প্রবেশ করে। সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর দোকান থেকে মোবাইল ফোন ও চারটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে পরদিন প্রতিষ্ঠানের মালিক বেলাল হোসেন সারিয়াকান্দি থানায় মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, শনিবার রাতে গোপনে খবর পেয়ে নিজ এলাকা থেকে চোর হবিবর রহমান ও সজিব প্রামানিককে গ্রেফতার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু প্রামানিকের ছেলে খসরু প্রামানিকের বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বিভিন্ন কোম্পানীর ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com