মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

রাজশাহী শহর রক্ষার্থে পদ্মাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ

  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধ রক্ষার্থে পদ্মা নদীতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।

সোমবার দুপুরে নগরীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধে গিয়ে দেখা যায়, নৌকা ভর্তি করে শ্রমিকরা বালুভর্তি জিও ব্যাগ পদ্মা নদীতে ফেলছেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। ব্লক সরে যাওয়ার ফলে বাঁধের কিছুটা অংশ দেবে গেছে।

এইজন্য জরুরী অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দুইটি প্যাকেজের আওতায় জরুরি জরুরীভিত্তিতে ৪ হাজার ২০৬ টি জিও ব্যাগ ফেলা হচ্ছে। রোববার থেকে শুরু হয়েছে এই জিও ব্যাগ ফেলা।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ আহমেদ জানান, বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। বাঁধের নিচে মজবুত করার জন্য বাঁধ থেকে সোজাসুজি ২২ মিটার দূরে পদ্মা নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। কারণ বাঁধের নিচে মজবুত করে তারপর উপরে মজবুত করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com