বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ধুনটে অবৈধভাবে বালু উত্তোলন করায় নয়টি ড্রেজার মেশিন ধ্বংস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়ার ধুনটে প্রভাবশালীরা বিভিন্ন নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এদের থামাতে স্থানীয় উপজেলা প্রশাসনও তৎপর হয়েছে।

এর ধারাবাহিকতায় ভ্রাম্যমান আদালত সোমবার বিকালে যমুনা নদীর শহরাবাড়ি ঘাট থেকে বালু উত্তোলনের ১৮টি নৌকা ও পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করেছে।

এছাড়া গত তিনদিনে বাঙালি ও ইছামতি নদীতে থেকে বালু উত্তোলনের নয়টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও সহকারি কশিমনার (ভূমি) আবদুল্লাহ আল রনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে অভিযান চালান।

অভিযোগে জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে উপজেলার যমুনা, বাঙালি ও ইছামতি নদীতে ভাসমান অবস্থায় ড্রেজার মেশিন বসিয়ে গভীর তলদেশ থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে নদীর তীর ও আশপাশের ফসলি জমিতে ভাঙন দেখা দেয়।

বালু ব্যবসায়ীরা বালু বিক্রি করে আঙুল ফুলে কলা গাছ হলেও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসন তৎপর হয়। ভ্রাম্যমাণ আদালত বাঙালি নদী থেকে বালু উত্তোলন করায় নিমগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজাউদৌলা রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া জয়শিং এলাকায় নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, বেড়েরবাড়ী এলাকায় সাবেক ইউপি সদস্য নাবাব আলী, বথুয়াবাড়ী-বিলকাজুলী এলাকায় হাসানুল হক পুটু ও ধামাচামা এলাকায় সাবানুর রহমানের ৯টি ড্রেজার মেশিন ধ্বংস এবং ভান্ডারবাড়ী যমুনা নদীর শহড়াবাড়ী ঘাট এলাকা থেকে বালু উত্তোলনের ১৮টি নৌকা ও ৫টি লঞ্চ ড্রেজার মেশিন জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, এ উপজেলায় কোন অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে।

 তাই পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক জনের জরিমানা এবং বালু উত্তোলনের ৯টি ড্রেজার মেশিন ধ্বংস ও ২৩টি নৌকা ও লঞ্চ চালিত জ্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com