বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বড়মাঝ দখিনা গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারী ও তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-তাড়াশ উপজেলার ভগলমান গ্রামের মোঃ আঃ কুদ্দুস এর ছেলে মোঃ আরশাফুল ইসলাম (২৭), একই উপজেলার বড়মাঝ দখিনা গ্রামের শ্রী স্বপন কুমার (৫০) এবং তার স্ত্রী শ্রী সাবেত্রী (৪৮)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধার দিকে বড়মাঝ দখিনা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ টি মোবাইল সেট জব্দ করা হয়। এ ব্যাপারে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।