বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  খুলনায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ দুপুর ২টায় খুলনা জিলা স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ব্রাইট সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ১৪ লাখ টাকা তুলে তার অফিসের দুই কর্মকর্তা ও দুই ব্যবসায়ী নগরীর নতুন বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। তারা প্রাইভেট কারে ছিলেন।

দুপুর ২টার দিকে জিলা স্কুল মোড় অতিক্রম করার সময় দুটি মটর সাইকেলে করে কয়েকজন যুবক প্রাইভেট কারের গতিরোধ করে। তারা গাড়ির ভেতরে থাকা ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়।

তিনি জানান, যুবকরা টাকার ব্যাগ নিয়ে কাস্টম ঘাটের দিকে যাওয়ার সময় মোড়ের এক পুলিশ সদস্য বিষয়টি দেখে ফেলে। তিনিও  মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। কিন্তু ধরতে পারেননি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

খুলনা সদর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা মাঠে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com