বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

উল্লাপাড়ায় বিভিন্ন অপরাধে ছয় জনের জেল জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা  হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জর উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন অপরাধে ৬ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ  আদালত।

এরা হলো- ওই উপজলার কোনাগাঁতী গ্রামের মাদক সেবনকারি বিশা আকন্দ (২৬), সনগাঁতী গ্রামের বিপু (২৪), ভদ্রকাল গ্রামের নুরনবী (৩৪), ব্যবসায়ী ফজলুল হক , সাকিব ট্রেডার্সের মালিক জহুরুল ইসলাম ও মায়ের দোয়া বেকারির  মালিক ফরিদুল ইসলাম।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ উল্লাপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

দুপুরে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই ৩ জনেক ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০শ টাকা করে জরিমানার নির্দেশ দেন।

এদিকে মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ ময়দা বিক্রিসহ বিভিন্ন অপরাধে ওই ৩ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা স্যানিটারি ইনেসপেক্টর দীপু চৌধুরী , পৌরসভা স্যানিটারি ইনেসপেক্টর আলী আহমেদ রতন উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com