বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

মান্দায় মাস্ক না পরায় জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৪২ দেখা হয়েছে

                    

সাজ্জাদুল তুহিন.বাংলা হেডলাইনস নওগাঁ: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে নওগাঁর মান্দায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় এক হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে তা মানছেন না। এ অবস্থায় সকলের জন্য মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com