বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কামারখন্দ উপজেলা ছাত্রলীগ কমিটি স্থগিত ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সংগঠনের নীতি, আদর্শ ও শৃংখলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি।

 ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্জ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র প্রাপ্তির কথা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।

প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলার বাদী বড় ভাই রুবেলকে অপহরণের অভিযোগ এনে ৪ আগষ্ট বিকেলে তার বাবা কাদের প্রমানিক কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

এরপরই মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রেজা পাভেলকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ পেয়ে ১০০/ ১৫০ মানুষ নিয়ে থানার গেটে পাভেলকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে ছাত্রলীগের একাংশ।

তাদের উস্কানীমূলক বক্তব্য ও শ্লোগানে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে উঠে এবং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুন সেখ যে কোন মূল্যে গ্রেপ্তারকৃত পাভেলকে ছিনিয়ে নেয়ার হুমকি দেয়।

প্রায় ২ ঘন্টাব্যাপীএমন অবস্থার একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা থানা কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করে এবং গ্রেপ্তারকৃত পাভেলকে ছিনিয়ে নেয়ার জন্য মূলভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করে।

এতে বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসময়

অন্যরা পালিয়ে গেলেও ছাত্রলীগ নেতা মামুনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

সে নিহত বিজয়ের বাবার দায়ের করা অপহরণ মামলারও প্রধান আসামী।

থানায় হামলার ঘটনায় ওই দিনই এস.আই বিপ্লব বাদী হয়ে মামুনসহ অজ্ঞাতনামা ১৪/১৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সভাপতি পাভেল ও সাধারন সম্পাদক মামুন বর্তমানে জেলহাজতে রয়েছে।

এ অবস্থায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ১২ আগষ্ট এ উপজেলা কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com