বাংলা হেডলাইনস খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে জনি মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার পুরাতন জয়সেনা (খালপড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি মোল্লা ওই গ্রামের মো. লুৎফর রহমান মোল্লার ছেলে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, সকালে উপজেলার জয়সেনা গ্রামে মাছ ধরার ঘুনি চুরি করাকে কেন্দ্র করে সকাল সাড়ে সাতটার দিকে জনি মোল্লা ও খোরশেদ মোল্লার মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে খোরশেদ মোল্লার হাতে থাকা হাসুয়া দিয়ে জনি মোল্লার পিঠে কোপ মারে।
পরে জনিকে উদ্বার করে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি জানান, মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো বশার বিশ্বাস গংদের সাথে নিহত জনি মোল্লাদের দীর্ঘ দিন ধরে।
বিরোধের জের ধরে সকালে দুই পক্ষের মাধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় প্রতিপক্ষরা লাঠি দিয়ে জনি মোল্লাকে কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে চলে যায়।