মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক

রাজশাহীতে শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: গভীর শ্রদ্ধায় রাজশাহীতে আজ জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে।

সকাল থেকে রাজশাহীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,  দুঃস্থদের মাঝে কাবার বিতরণ ও  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শোক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালন করে।

বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মিলাদের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহীন আক্তার রেনীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে রাজশাহী কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীর রানীবাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারাসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।

মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি উদযাপন হয় ।

জেলা প্রশাসনের উদ্যোগেও শোক দিবস পালন হয়।  কর্মসূচি অনুযায়ী ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ইসলামিক ফাউন্ডেশন, শিশু সদন ও সেফহোম, ছোটমনি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, প্রতিবন্ধি ফাউন্ডেশন স্কুল ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা, হামদ-নাত পরিবেশন, মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। দিনটি উপলক্ষ্যে বাদ যোহর অথবা সুবিধামত সময়ে মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের ব্যবস্থাপনায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে। নগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ড কার্যালয় থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

অন্যদিকে, দিবসটি যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) বিভিন্ন কর্মসূচির গ্রহণ করে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও সকল ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ১০টায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com