রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বিএনপি জোট কৃষির উন্নয়নে কোন কাজ করেনি : মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জোট সরকার কৃষির উন্নয়নে কোন কাজ করেননি। ওই সরকার কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিল।

তিনি বলেন কৃষির ১২ টা বাজিয়ে বিএডিসিকেও বিক্রি করে দিতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার। খালেদা জিয়া কৃষকের কথা চিন্তা না করে শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত ছিলেন।

রবিবার দুপুরে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যার্ত কৃষকের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯১ সালে বলেছিলেন বাংলার কৃষককে বাঁচাতে হবে। আজ সেই বাংলা ও কৃষককে তিনি বাঁচিয়েছেন। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, আমাদের উৎপাদিত শস্য বিদেশেও রপ্তানি হয়।

তিনি বলেন পাশাপাশি কৃষিতে বিজ্ঞানের ছোঁয়াও এই সরকার দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,  কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

অনুষ্ঠানে ঘিওর-দৌলতপুর ও শিবালয় উপজেলার ৬ শত কৃষকের মাঝে ৩ কেজি করে ডিএপি সার ও ৫ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com