রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

মানিকগঞ্জে পৌর আ’ লীগের বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করেছে পৌর আওয়ামী লীগ।

শনিবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে মানিকগঞ্জ পৌর আওয়ামী  লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী,  যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা এবং শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী,

আরও বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন,  যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানিকগঞ্জ চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ এবং  সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। তাঁর সুযোগ্য কণ্যা শেখ হাসিনা দেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার এই অগ্রযাত্রায় সকলকে শামিল হতে হবে। আর যারা এই উন্নয়নে বাঁধা দিচ্ছে তাঁদের প্রতিহত করতে হবে।

তাঁরা বলেন, মানিকগঞ্জের কৃতি সন্তান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তাঁর কাজের মধ্য দিয়ে সরকার প্রধান শেখ হাসিনার আস্থা অর্জন করেছেন। তিনি মানিকগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছেন।

 তাঁর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। ঘরে বসে থেকে বঙ্গবন্ধুর নাম-ছবি আর মুজিব কোর্ট ব্যবহার করলেই চলবে না। বঙ্গবন্ধুর আদর্শও অনুসরণ করতে হবে। জনগনের সেবায় আত্ননিয়োগ করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com