বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা প্রাসশন ও র্যাবের যৌথ অভিয়ানে উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ মাদক সেবনকারীকে জেল-জরিমানা করা হয়েছে।
দন্ডিতরা হলো বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামের মো: মজিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৩২), উল্লাপাড়া উপজেলার জগজীবনপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো: মামুন হোসেন (২৫), উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকা গ্রামের চাঁদ আলীর ছেলে মো: আবুল হাসান (৩৪)।
উল্লেখিত ৩ জনকে গাঁজা সেবনের দায়ে মাদক নিয়ন্ত্রন আইনে ১ মাসের জেলসহ একশত টাকা করে জরিমানা এবং উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকা গ্রামের ছাবেদ আলীর ছেলে মো: ইয়াছিন আলী (৬০) কে ১৫ দিন জেলসহ একশত টাকা জরিমানা করেছেন।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এর ভ্রাম্যমাণ আদালত ১৬ আগষ্ট বিকেল সাড়ে ৪ টায় উল্লাপাড়া উপজেলায় অভিযান পরিচালনা ও দন্ড প্রদান করেন। এই অভিয়ান অব্যহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।