বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও রেকটিফাইড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‍্যাব-১২।

গ্রেফতারকৃতরা হলো-উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের আহম্মদ আলী মন্ডলের ছেলে মোঃ জরিফ (২৮) ও সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকার গোপাল চন্দ্র দাসের ছেলে শ্রী রতন কুমার দাস (৪০)।

সোমবার র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা পৌণে ৭টায় উল্লাপাড়া উপজেলার ছোটঘোনা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবাসহ মো: জরিফকে গ্রেফতার করা হয়।

এদিকে সোমবার ভোর ৫টায় ঘুরকা বেলতলা বাজারে দিপা হোমিও হলে অভিযান চালিয়ে ২৭ বোতল রেকটিফাইড স্পিরিট ও নগদ ২ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে উল্লাপাড়া ও সলঙ্গা থানায়  মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com