বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রিজভীর উপস্থিতিতে কুড়িগ্রামে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিএনপি’র ত্রাণ বিতরণকে কেন্দ্র করে  বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে জেলা বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ বুধবার বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় অনুষ্ঠানে আসনে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে দুই গ্রুপের আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com