রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

মানিকগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির ৬ লাখ ৯২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ১৬৫জন শিক্ষার্থীর মাঝে চেক প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দীন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজ, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: শামীম মিয়া, সহকারি প্রকৌশলী মোজাম্মল হক সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ কার্যালয়ের প্রধান অফিস সহকারি আফজাল হোসেন জানান, গত ২০০০ সাল থেকে মেধাবী গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়।

প্রতি বছর গড়ে ২০০ জনকে বৃত্তি প্রদান করা হয়। এই বছর স্বাস্থ্যবিধি মেনে মানিকগঞ্জে জেলা পরিষদের আওতায় ১৬৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির ৬ লাখ ৯২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com