বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহী সিটিতে এসটিএস নির্মাণের জায়গা পরিদর্শনে মেয়র

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস  রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার আরো আধুনিকায়নে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে মহানগরীর বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে ৩০টি এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে। ১ম পর্যায়ে ১২টি এসটিএস নির্মাণে স্থান নির্ধারণ করা হয়েছে। ১ম পর্যায়ের ১ম ধাপে ৪/৫টি এসটিএস নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার দুপুরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র। প্রথমে নগরীর ভেরিপাড়া এলাকায় জায়গা পরিদর্শন করেন মেয়র । এরপর নগরীর আরো বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

ভেরিপাড়া এলাকায় পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল,  প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার,  মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com