বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরবেল এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কবির হাওলাদার নামে এক বালু ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত কবির হাওলাদার বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ নাথারকান্দি গ্রামের বাসিন্দা।
বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান বুধবার বিকেলে এই দন্ডাদেশ দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার চরবেল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালু ব্যবসায়ী কবির হাওলাদারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, পেশকার মো: হাফিজ উদ্দিন ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করে।