বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বগুড়া ও সিরাজগঞ্জের পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার গাবতলী উপজেলার বাইগুনি কালুডাঙ্গা পাড়া গ্রামের মো: আব্দুস সামাদ প্রমানিকের ছেলে  জনাব আলী (২২), বগুড়ার শেরপুর উপজেলার দলিল গ্রামের  আলতাব ফকিরের ছেলে   আজিজ (৪৫) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খিয়াইল গ্রামের  শহিদুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২০)।

শুক্রবার র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বগুড়া ক্যাম্পের র‌্যাব-১২ সদস্যরা দুপুর ২টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার চকবেড়া গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল এবং ২ টি সীমকার্ডসহ জনাব আলীকে গ্রেফতার করে।

র‌্যাব-১২ সদর কোম্পানীর সদস্যরা বগুড়া জেলার শেরপুর উপজেলার দলিল গ্রামে বৃহস্পতিবার দুপুর দেড়টায় অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজা, ১ টি মোবাইল ও ১ টি সিমকার্ডসহ আজিজকে গ্রেফতার করা হয়।

এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খিয়াইল গ্রামে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় র‌্যাব-১২ সদর কোম্পানীর সদস্যরা অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ১টি সিমকার্ড সহ নয়ন হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com