বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ সদস্যরা কুষ্টিয়া জেলা সদরের পৌর এলাকার বাড়াদী খালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোঃ পিটু (৪৮) বাড়াদী খালপাড়া মহল্লার আবুল শেখের ছেলে। শনিবার র্যাব-১২ এর মিডিয়া অফিসার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুষ্টিয়া ক্যাম্পের র্যাব-১২ সদস্যরা দুপুর দেড়টায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৮০৫ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ১টি সিমসহ মাদক ব্যবসায়ী পিটুকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।