বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

কুড়িগ্রামে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ।। আটক ২

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস  কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দুই  যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিন অনন্তপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে হুমায়ুন কবীর (২৫) এবং একই ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শামীম হোসেন সুজন  (২৫)।

পুলিশ ও গ্রামবাসী জানায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জহুরুল হকের থেকে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরের দিন শুক্রবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজের ৩ দিন পর শনিবার ২২ আগস্ট রাতে অপহরণকারীদের আত্মীয় উপজেলার বড়ভিটা ইউনিয়নের একরামুল হকের বাড়ি থেকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে।

রবিবার ওই কিশোরীকে ফুলবাড়ী থানায় নিয়ে আসলে অসুস্থ থাকার কারনে তাকে ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ভিকটিমের মুখে অপহরণ ও ধর্ষণের বর্ণনা শুনে পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

ওই কিশোরীর বাবা জানান, আমার মেয়েটার জীবন তছনছ করে দিলো, মেয়েটা ক্লাস নবম শ্রেণিতে পড়ে। যারা আমার মেয়ের  সর্বনাশ করেছে আমি তাদের উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com