শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশের অনুমতি নেই: ক্ষমা চাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩৮৮ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খোরশেদ আলম বলেছেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৫ বছর ধরে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় না, এই অভিযোগ শুনলাম।

তিনি বলেন ‘এজন্য যদি আমি দায়ী হয়ে থাকি তাহলে আপনাদের (সাংবাদিকদের) কাছে আমি দুঃখিত এবং ক্ষমা চাই। মিডিয়াকে দুরে রেখে কোনো কাজ সম্পন্ন করা যাবে না। দেশের মিডিয়া অনেক শক্তিশালী মাধ্যম’।

মহাপরিচালক বলেন সাংবাদিকরা ‘সরকারের স্বাস্থ্যসেবার উন্নয়ন তুলে না ধরলে জনগণ জানবে না। আমরা যতই তুলে ধরিনা কেন, তা জনগণ বিশ্বাস করবে না। আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অনুরোধ করবো, আপনি মিডিয়ার সঙ্গে থাকেন। তাদের কাজ করতে সহযোগিতা করেন। আপনাকে অনুরোধ করে গেলাম, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

রোববার সকাল ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম।

এসময় তিনি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগের চিকিৎসায় ভাল কাজ করছে। ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখানকার ব্যবস্থাপনা ভাল। অন্যান্য রোগের চিকিৎসা এবং অপারেশন আগের চেয়ে একটু কমলেও বেশ ভাল হয়েছে।

তিনি আরো বলেন, করোনার টিকার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী দেবেন। তবে টিকা আবিস্কার হলে বাংলাদেশ যাতে সাথে সাথে পেতে পারে সে হোমওয়ার্ক আমরা করছি। টিকা আবিস্কার হলে আমরাও পাব।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন মিয়া, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com