বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রদৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো সলঙ্গা থানার ঘুড়কা নতুন পাড়া গ্রামের মৃত-নজির উদ্দিন এর ছেলে মো: শফিকুল ইসলাম (৩১), রায়গঞ্জ উপজেলার রুদ্রদৌলত পুর গ্রামের মৃত-গনি শেখের দুই ছেলে মো: আনিসুর রহমান (২৬), মো: এমদাদুল হক মিলন (২৬)। রোববার র্যাব-১২ এর আইন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটায় উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।