বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রায়গঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রদৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো সলঙ্গা থানার ঘুড়কা নতুন পাড়া গ্রামের মৃত-নজির উদ্দিন এর ছেলে মো: শফিকুল ইসলাম (৩১), রায়গঞ্জ উপজেলার রুদ্রদৌলত পুর গ্রামের মৃত-গনি শেখের দুই ছেলে মো: আনিসুর রহমান (২৬), মো: এমদাদুল হক মিলন (২৬)। রোববার র‌্যাব-১২ এর আইন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটায় উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com