বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে রাজশাহী মেয়র

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ  ড্রেন নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

রাসিকে ১৭৩ কোটি টাকার গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর কাজিহাটা এলাকার জাজেস কোয়ার্টার এর উত্তর বাউন্ডারি ওয়াল হতে বাংলাদেশ ব্যাংকের সম্মুখে মেইন ড্রেন পর্যন্ত প্রাইমারি ড্রেন নির্মাণকাজ চলছে।

আজ সোমবার দুপুরে এই ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ৫ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে জেলা দায়রা জজ বাসভবন হতে শ্রীরামপুর পর্যন্ত রাস্তা পুণ:নির্মাণ কাজসহ বিভিন্ন কাজ করা হবে। 

পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com