বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁ-৬ উপনির্বাচন: এমপি হতে চান আ’লীগের তিন ডজন প্রার্থী

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচনে ৩৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। এখন তারা মাঠ গোছাতে নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন।

এদিকে রোববার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শেষে আগামী ১৭ অক্টোবর নওগাঁ-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন হেলাল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শেখ মো. রফিকুল ইসলাম, মেজর এসএম আব্দুল জলিল (অব.), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পীযূষ কুমার সরকার ও জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

আরও রয়েছে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুর রহমান, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খাঁন পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, প্রয়াত এমপি ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন উপ-কমিটির সদস্য ড. জাহেদুল হক জাহিদ, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী প্রামানিক, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, স্যার সলিমুল্লা মুসলিম হল ছাত্র লীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান নূরুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামানসহ ৩৪ জন।

রাণীনগর উপজেলার মিরাট গ্রামের রাসেল, একডালা গ্রামের কায়েম উদ্দিন এবং আত্রাই উপজেলার শফিকুল ইসলাম লেবু বলেন, এলাকার উয়ন্ননের ধারা অব্যহত রাখতে সৎ ও যোগ্য ব্যক্তিকে এ আসনের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।

এই দুই উপজেলায় যেন কারও ত্রাসের রাজত্ব গড়ে উঠতে না পারে এবং উপজেলাবাসী যেন শান্তিতে ঘুমাতে পারে। মোট কথা আমরা শান্তিতে তিনবেলা খেতে চাই, ঘুমাতে চাই। কোনো ধরনের অশান্তি চাই না।

নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বলেন, এ আসন থেকে রানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবির ও আত্রাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মনোনয়ন প্রত্যাশী। অচিরেই মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে।

এদিকে উপনির্বাচনে অংশ নিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নওগাঁ জেলা বিএনপি।

উল্লেখ্য, লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ জুলাই সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন  নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম (৫৪)।

তিন বারের সংসদ সদস্য ইসরাফিল আলম। ইসরাফিল আলম নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com