বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : টাঙ্গাইল জেলার সদর উপজেলার করোটিয়া উত্তর পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলা সদর উপজেলার করোটিয়া (পূর্ব পাড়া) গ্রামের মো: মোতালেব মিয়ার ছেলে মো: রাজন মিয়া (২৭) ও একই গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে মো: রুবেল মিয়া (৩২)।
মঙ্গলবার র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রওশন আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টায় টাঙ্গাইল-বাসাইল মহাসড়কে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ৩টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, ১টি পালসার মটর সাইকেল এবং নগদ একশত টাকাসহ তাদের গ্রেফতার করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।