বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

বগুড়ায় সাব-ঠিকাদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা নাহিদ (২০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক সাব-ঠিকাদারকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে।

মঙ্গলবার রাতে উপজেলার শাকপালা দক্ষিণপাড়ায় এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন এর সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের কারণ বলতে পারেননি।

তবে এলাকাবাসী ও স্বজনরা বলছেন, পাওনা টাকা দেবার নামে রাসেল নামে এক দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন ও এলাকাবাসীরা জানান, শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে নাহিদ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-ঠিকাদার ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা পার্শ্বর্বর্তী শাকপালা দক্ষিণপাড়া এলাকায় তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে রাখে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এ হত্যাকান্ডের কারণ সম্পর্কে মন্তব্য করতে পারেননি।

এলাকাবাসীরা দাবি করছেন, নাহিদ শাকপালার রাসেল নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন। টাকা দেবার নামে রাসেল তাকে ডেকে নিয়ে যান। এরপর সেখানে কুপিয়ে ও গলাকেটে নাহিদকে হত্যা করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com