শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালকে প্রধানমন্ত্রীর উপহার হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন মেয়র

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বুধবার নগর ভবনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  জামিলুর রহমান ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলীর নিকট একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন মেয়র। 

হস্তান্তরকালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা করোনায় আক্রান্ত অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় কার্যকর ভুমিকা পালন করবে জানিয়েছেন কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ,  মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপকমিটি মেয়রের নিকট মেডিকেল সামগ্রী পাঠিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com