বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২’র সদস্যরা পাবনা জেলা শহরের লাইব্রেরী বাজার মোড় এলাকা থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো গোবিন্দা অফিসার্স কলোনী সংলগ্ন এলাকার মৃত বকস প্রামানিকের ছেলে আব্দুল জব্বার (৩০), আরিফপুর গোরস্তান পাড়ার বেলাল শেখের ছেলে আকাশ শেখ (৩০), গোবিন্দা অফিসার্স কলোনী সংলগ্ন এলাকার মৃত নুর হোসেন চান্দার ছেলে আসলাম শেখ (৩০), কৃষ্ণপুর এমপি সাহেবের বাড়ির গলির মৃত শফিকুল ইসলামের ছেলে সোহান ইসলাম (৩১), গোবিন্দা দেওয়ান বাড়ি গলির মৃত আমীর শেখের ছেলে নুর আলী (৩০), গোবিন্দা কালেক্টরেট স্কুল সংলগ্ন এলাকার বাবলু শেখের ছেলে রেজাউল করিম (৩৫) ও গোবিন্দা রাজ্জাক কমিশনার গলির আব্দুল মজিদের ছেলে দোয়েল শেখ (৩০)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা গভীর রাতে রাস্তায় চলাচলরত যাত্রীবাহী গাড়ী এবং পথচারীদের গতিরোধ করে ছিনতাই করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এছাড়াও তারা বিভিন্ন সময়ে জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।