বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া গ্রামে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ৮টি পাইপগানসহ গোপাল চন্দ্র সূত্রধর (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
গ্রেফতারকৃত গোপাল সূত্রধর একই উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়ার হরিপদ সূত্রধরের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে গোপাল চন্দ্র সূত্রধরকে আটটি পাইপগানসহ গ্রেফতার করা হয়।
এর আগেও তাকে ৮টি পাইপগানসহ গ্রেফতার করা হয়েছিল। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জামিন মুক্ত থাকাবস্থায় আজ তাকে আবারো ৮টি পাইপগানসহ গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।