শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তার নাম মো. লালন (৩৯)।  রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম আবুল কালাম।

সোমবার রাত ৯ টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেপ্তার লালনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লালন একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানিয়েছে, অস্ত্রসহ আটকের ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com