বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রুয়েটে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: আজ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়। ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২০’  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করে।

সকাল ১০ টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

পরে ভাইস-চ্যান্সেলর  ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর এই বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, ভার্চুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোষ্টার প্রেজেন্টেশন  অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এই প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে সৌন্দর্য বর্ধন ও লাইটিং করা হয়।

এছাড়াও বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ উদযাপন কমিটির সভাপতি এবং পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, প্রফেসর ইকবাল মতিন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ড. মিয়া জগলুল সাদত।

আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস.এম জহুরুল ইসলাম, রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, রুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দূল্লাহ আল মামুন শুভ প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com